মহালয়ার পবিত্র পুণ্যলগ্নে ভোররাত থেকেই গঙ্গাসাগর সৈকতে শুরু হয়েছে তর্পণ এবং পুণ্যস্নান। একইসঙ্গে সাগরে স্নান ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারার পাশাপাশি ভোররাত থেকেই একে একে কপিল মুনির আশ্রমে পুজো দিতে শুরু করেছেন পুণ্যার্থীরা। 

দেবীপক্ষে গঙ্গাসাগরে পুণ্যলাভের আশায় হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে সমগ্র সাগরদ্বীপ চত্বর।পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলা ও ব্লক প্রশাসনের তরফ থেকে সমস্ত এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কচুবেড়িয়া ভেসেল ঘাট, মূল স্নানঘাট এবং কপিল মুনির আশ্রম চত্বরে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আকাশে উড়ছে ড্রোন। জলপথে দুর্ঘটনা এড়াতে কোস্টাল পুলিশ ও সিভিল ডিফেন্সের নজরদারিও জোরদার করা হয়েছে।


 ভিড় সামলাতে নির্দিষ্ট ড্রপ গেট ও সার্বক্ষণিক মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও যাতায়াত ব্যবস্থা সুগম রাখতে অতিরিক্ত বাস ও ভেসেল চালানো হচ্ছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে মোতায়েন রয়েছে স্বাস্থ্য শিবির, পর্যাপ্ত পানীয় জল, অস্থায়ী শৌচালয় এবং চেঞ্জিং রুম। প্রশাসনের এই নিবিড় ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই তর্পণ ও পুজো দেওয়ার প্রক্রিয়া চলছে গঙ্গাসাগরে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours