দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে আইসিডিএসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


সাগর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযানে নেমে বুধবার এক আইসিডিএস কর্মী এবং এক ভুয়ো জেলা সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন গঙ্গাসাগরের কালীবাজার এলাকার বাসিন্দা ও আইসিডিএস কর্মী আমিনা বেগম।

 আমিনা সাগর ব্লকের আইসিডিএসের তৃণমূলপন্থী সংগঠনের নেত্রী। এবং রায়দিঘির মধুসূদনচকের বাসিন্দা রাজকুমার গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার নিজেকে আইসিডিএসের জেলা সমন্বয়কারী পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, আর্থিক লেনদেন, সম্পত্তি ও অন্যান্য নথি উদ্ধারের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours