শেষ ৫ ম্যাচে ৪ জয়, রীতিমতো খাদের কিনারা থেকে ফিরে আসা। স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা। যদিও এই মুম্বইয়ের বিরুদ্ধে একসময় সেই চেনা ভুল করছিল কেকেআর। মাঠে ফেলে আসছিল ম্যাচ, কিন্তু ভাগ্য যার সঙ্গে থাকে, তাকে কি কেউ কোনওভাবে মারতে পারে ?
মুম্বইকে হারিয়েও দুশ্চিন্তা নাইট শিবিরে, কোন অঙ্কে শেষ চারে খেলবেন রাহানেরা?
গতকাল মুম্বইকে (Mumbai Indians) ৪ উইকেটে হারানোর পর যখন কেকেআর (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) সম্প্রচারকারী সংস্থার সামনে সাক্ষাৎকার দিতে এলেন, তাঁকে দেখে মনে হল, অনেকটা রিল্যাক্সড রয়েছেন। সেটা থাকাটাই স্বাভাবিক। শেষ ৫ ম্যাচে ৪ জয়, রীতিমতো খাদের কিনারা থেকে ফিরে আসা। স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা। যদিও এই মুম্বইয়ের বিরুদ্ধে একসময় সেই চেনা ভুল করছিল কেকেআর। মাঠে ফেলে আসছিল ম্যাচ, কিন্তু ভাগ্য যার সঙ্গে থাকে, তাকে কি কেউ কোনওভাবে মারতে পারে ? না। সেই কারণেই মুম্বইকে হারিয়ে এখনো প্লে অফের (IPL Play Off) অঙ্কে বেঁচে নাইটরা।
কিভাবে প্লে অফ খেলবে কলকাতা?
এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে কলকাতার। আগামী রবিবার তাদের শেষ ম্যাচ রয়েছে দিল্লির সঙ্গে। সেই ম্যাচ যদি কেকেআর জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ১৫। আবার রাজস্থান রয়্যালস শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দিলে কেকেআরের সব আশা শেষ। রাজস্থান যদি শেষ ম্যাচে হারে তাহলে কেকেআরের সঙ্গে সুযোগ থাকবে পাঞ্জাব কিংসের, কারন পাঞ্জাবেরও ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে। যদি পাঞ্জাব নিজেদের শেষ ম্যাচে লখনৌকে হারায়, এবং কেকেআরও দিল্লিকে হারায়, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে দেখা হবে রানরেট। এই মুহূর্তে পাঞ্জাবের রান রেট কলকাতার থেকে ভাল। পাঞ্জাবের রান রেট +০.২২৭। কলকাতার রান রেট +০.০১১।
গতকাল ইডেনের ম্যাচে ফিরেছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক। কিন্তু মাত্র ২৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ৬ বলে ১৫ করে আউট হয়ে যান রোহিত। করবিন বশের বদান্যতায় ২০ ওভার শেষে ১৪৭ রান বোর্ডে তুলেছিল মুম্বই। কৃপণ বোলিং করলেন সুনীল নারিন। ৪ ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ১৩ রান। তবে এই রান তুলতেও কেকেআরের লাগল ১৯ ওভার, হারাতে হল ৬টা উইকেট। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ৩ উইকেট পেলেন বশ। যদিও, এই রানরেটই না শেষে পার্থক্য গড়ে দেয়, নাহলে এই টানা জেতার যে কোনও দামই থাকবে না।


Post A Comment:
0 comments so far,add yours