ভোট গণনার ফল প্রকাশের পর থেকেই কাকদ্বীপের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উৎসবের আবহ। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপঙ্কর জানার জয়ের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। বিভিন্ন বুথে বুথে শুরু হয় উদযাপন, আর সেই ছবিই এবার ধরা পড়ল কাকদ্বীপের ১২০ নম্বর বুথে।

এলাকার রাস্তাজুড়ে দেখা যায় লাড্ডু বিতরণ, গেরুয়া আবির খেলা এবং ডিজে বক্সের তালে তালে নাচে মেতে ওঠার দৃশ্য। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ এলাকাবাসীরাও এই আনন্দে সামিল হন। বিজয়ের উচ্ছ্বাসে দিনভর উৎসবের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়।

জানা গিয়েছে, কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত স্বামী বিবেকানন্দ অঞ্চলের ১২০ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন একটি “বিজয় অভিযান” কর্মসূচির আয়োজন করা হয়। ওই বিজয় যাত্রায় উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তারা, বুথ সভাপতি, বিশিষ্ট দলীয় নেতৃত্ব এবং এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি।
দলীয় কর্মীদের দাবি, ১২০ নম্বর বুথে সাধারণ মানুষের বিপুল সমর্থনেই কাকদ্বীপ বিধানসভায় এই জয় সম্ভব হয়েছে। তাই সেই জয়ের আনন্দ ভাগ করে নিতেই এদিনের এই বিশেষ বিজয় অভিযান ও উদযাপনের আয়োজন করা হয়।


স্টাফ রিপোর্টার সৌম্য সুন্দর 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours