এই মামলায় পৌরসভার কর্মচারী উত্তম চক্রবর্তী, ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্ত ও হরি বর্মন গ্রেফতার হয়েছিলেন। তাঁদেরও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করে কলকাতা পাঠানো হয়। এই তিনজনই অবশ্য বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। প্লান পাশে গৌরীশঙ্করের সই ছিল। সেই সইগুলো আসল কি না, তা জানতেই অনেকদিন সময় লেগেছে। কার্যত ঠান্ডা ঘরে চলে গিয়েছিল ওই মামলা।

কোচবিহারে পুলিশের জালে উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী, কী অভিযোগ?
গ্রেফতার করা হল উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে

রাজ্যে পালাবদলের পর জেলায় দেখতে পাওয়া যাচ্ছে না উদয়ন গুহকে। তবে দুর্নীতির অভিযোগে বিপাকে তাঁর ঘনিষ্ঠরা। কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলায় শনিবার গ্রেফতার করা হল উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে। একইদিনে দিনহাটা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরশঙ্কর মাহেশ্বরীর বাড়িতেও তল্লাশি চালাল পুলিশ। 

রাজ্যে পালাবদলের পর ফের খুলেছে দিনহাটা পৌরসভার পুর বিল্ডিং প্ল্যান পাশ ফাইল। আর সেই ফাইল খোলার পরই এদিন তল্লাশি চালানো হয় গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে। অন্যদিকে, মৌমিতা ভট্টাচার্য হলেন দিনহাটা পৌরসভার কর্মী। তিনি দিনহাটার তৃণমূল নেত্রীও। উদয়নের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পৌরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতিতে তাঁরও নাম জড়ায়।



২০২৪ সালের ২৪ ডিসেম্বর প্রথমবার দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে অভিযোগ জমা পড়ে দিনহাটা থানায়। এরপরই একের পর এক অভিযোগ সামনে আসে। সব মিলিয়ে ১৭টি প্ল্যান জালিয়াতির অভিযোগ জমা পড়েছিল।

এই ঘটনায় একাধিক পৌর কর্মচারীর পাশাপাশি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর, তৃণমূল নেত্রী তথা পৌরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য-সহ অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ঘটনায় পৌরসভার কর্মচারী উত্তম চক্রবর্তী, ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্ত ও হরি বর্মন গ্রেফতার হন। তাঁদেরও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করে কলকাতা পাঠানো হয়। এই তিনজনই অবশ্য বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। প্লান পাশে গৌরীশঙ্করের সই ছিল। সেই সইগুলো আসল কি না, তা জানতেই অনেকদিন সময় লেগেছে। কার্যত ঠান্ডা ঘরে চলে গিয়েছিল ওই মামলা।

নতুন সরকার ক্ষমতায় আসতেই আবার পুরনো ফাইল খোলা শুরু হল। প্রথম গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ মৌমিতা ভট্টাচার্য। এদিন তিনি পৌরসভাতেই ছিলেন। অফিস থেকে বাড়ি ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তারপর প্রাক্তন পৌরপ্রধান গৌরীশংকর মাহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এবার এই মামলায় আরও কারও নাম সামনে আসে কি না, সেটাই দেখার। 
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours