দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশের অভিযানে গ্রেপ্তার হল ৫ জন। অভিযোগ, গতকাল গভীর রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ লালবাটি এলাকা থেকে বেআইনি জমায়েত ও অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করে। 


ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভীক মণ্ডল ওরফে অর্ঘ মণ্ডল। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মিকী ও সন্দীপ সেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় দুইটি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।


 ধৃতরা সকলেই পৈলান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours