দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কশতলা গ্রামের বাসিন্দা তপন বেড়ার ২০ বছর বয়সী ছেলে রবীন্দ্রনাথ বেরা নিখোঁজ হয়েছেন।
গত ১২ মে ২০২৬ তারিখে কলকাতার পার্ক সার্কাস কোবরা হাসপাতাল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। ৫ ফুট উচ্চতার এই যুবক মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন এবং স্পষ্ট করে কথা বলতে পারেন না। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের ফুলহাতা জামা, সাদা ফুল প্যান্ট, পায়ে লাল জুতো এবং মাথায় জড়ানো ছিল একটি ছাই রঙের গামছা।
সন্তানের খোঁজে ব্যাকুল তাঁর পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি এই যুবকের সন্ধান দিতে পারলে পরিবারের তরফ থেকে তাঁকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। সন্ধান পেলে অবিলম্বে 8927775996 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours