আর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করল লালবাজার। আগামিকাল অর্থাৎ বুধবার ৬ তারিখ সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালের মধ্যেই..., অভিষেকের কাছে লালবাজার থেকে এল নির্দেশিকা
অভিষেক বন্দ্যোপাধ্যায়

সময় চেয়ার দেয়…সময় চেয়ার সরিয়ে নেয়’, রাজ্যের পালা বদলের পর প্রবল ভাবে এই কথাই প্রকাশ্যে আসছে। ভোটে পরাজিত হওয়ার পরই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে থেকে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে আজ। আর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করল লালবাজার। আগামিকাল অর্থাৎ বুধবার ৬ তারিখ সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


কোন-কোন অতিরিক্ত পুলিশ পিকেট তোলার নির্দেশ দেওয়া হয়েছে?



লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ১৮৮ এ হরিশ মুখোপাধ্যায় রোডের বাড়ির বাইরের পিকেট, ১২১ কালীঘাট রোডের অফিস আর বাড়ির বাইরের পিকেট। একই সঙ্গে ৯ ক‍্যামাক স্ট্রিটের অফিসের বাইরের পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।

বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। কালীঘাটের পটুয়া পাড়ার সেই এলাকাও এখন ছেয়ে গিয়েছে বিজেপির পতাকায়। রাজ্যের পালা বদল হতেই মুখ খুলতে শুরু করেছেন শিল্পীরা। তাঁদের দাবি, শুধুমাত্র শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এই কার্যালয়ের পাশে এত হাইসিকিউরিটি থাকে সেই কারণে। এক শিল্পী বলেন, “এটা কালীঘাট রোড। এটা কারও বাবার রাস্তা নয়। কোনও গাড়ি দাঁড়াতে দেয় না। এখানেই ওঁর বাড়ি। ওঁরা তো আমাদের জন্য ছিলেন, এখন আমাদের পিছনে লাথি মারছেন? মানুষ অতিষ্ঠ। আমরাই তো দিদিকে এনেছি।”

শিল্পীদের দাবি, অভিষেকের নিরাপত্তার ব্যবস্থা করতে এমন সব ব্যবস্থা হয়েছিল তাতে নাভিশ্বাস হয়ে উঠেছিল পটুয়া পাড়ার। তবে ভোটের ফলাফল ঘুুরতেই দেখা গেল নিরাপত্তাও কমানো হচ্ছে অভিষেকের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours