দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকল ডায়মন্ড হারবার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে ডায়মন্ড হারবার স্টেশন বাজার এলাকায় বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 


তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।


দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক বৈঠকের পূর্ব নির্ধারিত কর্মসূচির আগেই এদিন স্টেশন বাজার এলাকায় তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় অসংখ্য বিজেপি সমর্থক। উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় কর্মীরা। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours