দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অবসান। তৃণমূলের দাপুটে নেতা তথা হেভিওয়েট প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরাকে পরাজিত করে সাগর বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির সুমন্ত মন্ডল।


আর এই জয়ের পর আজ প্রথমবারের মতো এলাকায় পা রাখতেই উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ল সাগরদ্বীপজুড়ে। মঙ্গলবার সকালে সুমন্ত মন্ডল কচুবেড়িয়া ভেসেল ঘাটে পৌঁছালে তাকে স্বাগত জানাতে ভিড় জমান হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি এবং ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ঘাট চত্বর। ঘরের ছেলেকে বিধায়ক হিসেবে পেয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঘাট থেকে শুরু হয় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি। 



হুডখোলা গাড়িতে চড়ে সুমন্ত মন্ডল সাগরদ্বীপের মোড়ে মোড়ে ঘুরে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন। এই জনসংযোগ যাত্রায় তিনি স্পষ্ট জানান: সাগরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। আগামী দিনে দলমত নির্বিশেষে দ্বীপের সামগ্রিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।সাগর বিধানসভার অন্তর্গত নামখানা এলাকার ভূমিপুত্র সুমন্ত মন্ডলের এই জয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্কিমচন্দ্র হাজরার মতো অভিজ্ঞ নেতাকে পরাজিত করার পর সাগরে বিজেপির সংগঠন আরও মজবুত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন র‍্যালিতে উপস্থিত সাধারণ মানুষের উন্মাদনা প্রমাণ করে দিচ্ছে যে, সাগরের মাটিতে নতুন এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours