দক্ষিণ ২৪ পরগনার সাগরে রাজনৈতিক হিংসায় আক্রান্ত হলেন এক সক্রিয় বিজেপি কর্মীর স্ত্রী। খাস রামকর এলাকায় এক সক্রিয় বিজেপি কর্মীর স্ত্রীকে নৃশংসভাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে বের হলে ২-৩ জন দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া ও ব্যাপক মারধর করা হয়। চিৎকারে পরিজনরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্তমানে ওই মহিলা অচৈতন্য অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপির দাবি, এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই পরিকল্পিত হামলা। এই ঘটনায় তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours