আসন্ন নির্বাচনের মুখে সাগর বিধানসভার রাজনৈতিক অঙ্গনে শোরগোল। মন্ডল ফাইবের বাসিন্দা বিজেপি সমর্থক স্নেহাশিস গিরি এক ফেসবুক লাইভের মাধ্যমে বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডলের বিরুদ্ধে তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছেন।
স্নেহাশিস বাবুর দাবি, বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল নিজের পরিচয় ও পেশা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তার প্রধান অভিযোগগুলি হলো: সুমন্ত বাবু কোন স্কুলের শিক্ষক তা স্পষ্ট নয়। তিনি কি স্থায়ী শিক্ষক নাকি ‘প্যারা টিচার’ বা ‘পার্ট-টাইম’, তা ভোটারদের জানানো উচিত ছিল। প্রার্থীকে 'জননেতা' হিসেবে তুলে ধরা হলেও স্নেহাশিস বাবুর দাবি,
নামখানার মানুষই ওনাকে ভালো করে চেনেন না, সেখানে সাগর বা গঙ্গাসাগরের মানুষ তাকে কীভাবে চিনবেন? প্রার্থীর দেওয়া তথ্যে প্রচুর অমিল রয়েছে এবং তিনি ইচ্ছাকৃতভাবে অনেক কিছু গোপন করেছেন বলে স্নেহাশিস গিরি দাবি করেন। "উনি নিজের পরিচয় গোপন করেছেন। যাকে নামখানার মানুষই চেনে না, তাকে জননেতা সাজিয়ে প্রচার করা হচ্ছে।" — এই ভাইরাল ভিডিওটি কেন্দ্র করে সাগর বিধানসভা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours