দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুরের মাটিতে কর্মী সমর্থকদের সমাগমে র্যালি পরিণত হল এক মহামিছিলে।
দলের পক্ষ থেকে বক্তব্য তৃণমূল কংগ্রেসের এই মহামিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে পথে নামা, আবারও প্রমাণ করে দিল বাংলার উন্নয়নের।
তারা জানান এই র্যালি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসার প্রতিফলন। গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়া উন্নয়নের বার্তা আজ মানুষের মুখে মুখে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আজ হেরম্ব গোপালপুরের মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন দিনে এই জনসমর্থনই পাথরপ্রতিমার তৃণমূল কংগ্রেসের শক্তিকে আরো বাড়িয়ে দিয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours