২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভায় বড়সড় ধাক্কা খেল বিজেপি ও কংগ্রেস শিবির। মঙ্গলবার নামখানার সাতমাইল বাজারে তৃণমূলের এক বিশাল কর্মীসভা থেকে কয়েকশ বিজেপি ও কংগ্রেস কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

 


মথুরাপুরের সাংসদ বাপি হালদারের হাত থেকে তাঁরা দলীয় পতাকা তুলে নেন নিজেদের হাতে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই মাপের নেতাদের দলত্যাগ বিজেপির বুথ স্তরের সংগঠনে বড় ফাটল ধরাবে।



বিজেপির পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেস থেকেও বেশ কিছু কর্মী এদিন জোড়াফুলের পতাকা ধরেন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours