কেরালা উপকূলে এক রোমহর্ষক উদ্ধারকাজ চালাল ভারতীয় কোস্ট গার্ড । গত ৩০শে মার্চ মাঝ সমুদ্রে ট্রলার থেকে নিখোঁজ হওয়া এক মৎস্যজীবীকে টানা ৩৬ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত ৩০শে মার্চ রাতে তামিলনাড়ু-নিবন্ধিত মৎস্যজীবী জাহাজ 'জিয়ন' কেরালা উপকূল থেকে মাছ ধরে ফিরছিল। সেই সময় ট্রলারের এক কর্মী ৪০ বছর বয়সী রঞ্জুমনি সোনোয়াল হঠাৎই অসাবধানতাবশত গভীর সমুদ্রে পড়ে যান। অন্ধকারের মধ্যে ট্রলারের বাকিরা কিছুই টের পাননি। অনেক পরে বিষয়টি জানাজানি হলে উপকূল রক্ষীবাহিনীকে খবর দেওয়া হয়।
Video Link : https://www.facebook.com/share/v/1DodNsozRQ/
Video Link : https://www.facebook.com/share/v/1DodNsozRQ/
খবর পেয়েই কোস্ট গার্ডের মুম্বাই ও কোচি সেন্টার থেকে তল্লাশি শুরু হয়। সমুদ্রে পাঠানো হয় টহলদারি জাহাজ আর্নভেসকে। একই সঙ্গে আকাশপথে নজরদারি চালাতে কোস্ট গার্ডের বিমান নামানো হয়। ৩৬ ঘণ্টা ধরে কোনো খাবার বা জল ছাড়াই উত্তাল সমুদ্রে ভাসতে থাকেন রঞ্জুমনি।
গতকাল অর্থাৎ ১লা এপ্রিলকোচি উপকূল থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে রঞ্জুনিকে ভাসতে দেখেন উদ্ধারকারীরা। দ্রুত তাঁকে জাহাজ 'আর্নভেশ'-এ তুলে আনা হয়।
দীর্ঘক্ষণ জলে থাকায় তিনি পানিশূন্যতা এবং হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। জাহাজে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কোচিন বন্দরে আনা হয় এবং বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রশাসন সূত্রে খবর বর্তমানে এই মৎস্যজীবীর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে।


.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours