শুধু অভিষেক নন, রিতেশ এদিন সঞ্জয় দত্তর কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। সঞ্জয় এই ছবিতে ‘আফজল খাঁ’-র চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয় জানান, তাঁদের দুই পরিবারের সম্পর্ক বহু দশকের। রিতেশের বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে সুনীল দত্তর গভীর বন্ধুত্ব ছিল। সেই পারিবারিক টানেই রিতেশের ডাকে না বলতে পারেননি সঞ্জয়।
কেন ভরা মঞ্চে অভিষেকের জন্য কেঁদে ভাসালেন রিতেশ- জেনেলিয়া?


রিতেশ দেশমুখ আর নিজেকে সামলাতে পারেননি।


মঞ্চে তখন উপচে পড়া ভিড়। ঝলমল করছে ক্যামেরার ফ্ল্যাশ। উপলক্ষ ছিল রিতেশ দেশমুখের বহু প্রতীক্ষিত ছবি ‘রাজা শিবাজি’-র ট্রেলার লঞ্চ। কিন্তু হঠাৎই বদলে গেল গোটা পরিবেশ। মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করা রিতেশ আর আবেগ ধরে রাখতে পারলেন না। ভরা মজলিশে কার্যত ভেঙে পড়লেন কান্নায়। পাশে দাঁড়িয়ে স্ত্রী জেনেলিয়াও তখন চোখের জল মুছছেন। কিন্তু কেন এমন পরিস্থিতি হল? নেপথ্যে কি তবে অভিষেক বচ্চন?


আসলে এই কান্নার জল দুঃখের নয়, এ হল চরম প্রাপ্তি আর কৃতজ্ঞতার। রিতেশ এদিন জানিয়েছেন, ২০১৬ সাল থেকে তিনি এই সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন। কিন্তু বারবার বাধা এসেছে। কখনও পরিস্থিতি সঙ্গ দেয়নি, কখনও আবার অতিমারি থমকে দিয়েছে সবটা। রিতেশের কথায়, “মনে হচ্ছিল মহারাজ নিজেই আমাকে বলছেন, একটু অপেক্ষা করো, এখন সঠিক সময় নয়।” অবশেষে ২০২৩ সালে সবুজ সংকেত মেলে।


মা-বাবার কোটি টাকার সম্পত্তি, জানেন অক্ষয়-টুইঙ্কলের ছেলে কত টাকা স্যালারির চাকরি করেন?
আর এই দীর্ঘ লড়াইয়ে রিতেশের সবথেকে বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর প্রিয় ‘অভিষেক ভাইয়া’। রিতেশ এদিন মঞ্চে দাঁড়িয়েই অভিষেক বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, এই ছবির জন্য যখন তিনি অভিষেককে প্রস্তাব দেন, জুনিয়র বচ্চন একটিবারও পালটা প্রশ্ন করেননি। বড় দাদার মতো নিঃস্বার্থভাবে রিতেশের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। অভিষেকের এই অকুন্ঠ সমর্থন আর ভালোবাসাতেই আবেগপ্রবণ হয়ে পড়েন রিতেশ।


শুধু অভিষেক নন, রিতেশ এদিন সঞ্জয় দত্তর কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। সঞ্জয় এই ছবিতে ‘আফজল খাঁ’-র চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয় জানান, তাঁদের দুই পরিবারের সম্পর্ক বহু দশকের। রিতেশের বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে সুনীল দত্তর গভীর বন্ধুত্ব ছিল। সেই পারিবারিক টানেই রিতেশের ডাকে না বলতে পারেননি সঞ্জয়। অভিষেক বচ্চনও এদিন আবেগঘন গলায় বলেন, “রিতেশ আমার ছোট ভাইয়ের মতো। ও কিছু চাইলে আমি আসব না, এটা সম্ভবই নয়।” প্রিয় বন্ধুদের এমন ভালোবাসা আর ১০ বছরের লালিত স্বপ্ন সার্থক হতে দেখে অভিনেতা রিতেশ দেশমুখ আর নিজেকে সামলাতে পারেননি।

জেনেলিয়া এবং রিতেশ দুজনেই এদিন জানান, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নপূরণের লড়াইয়ে কাউকে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। মারাঠি ও হিন্দি ভাষায় তৈরি এই বিগ বাজেট ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১ মে, ২০২৬-এ। এখন দেখার, রিতেশের এই পরিশ্রম পর্দায় কতটা জাদু তৈরি করে।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours