একসময় তৃণমূলে ছিলেন অভিনেতা। রাজ্যসভার সাংসদও হন তিনি। পরে সেই পদে ইস্তফা দিয়ে দেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গত পাঁচ বছরে মিঠুন তাঁর বিভিন্ন মন্তব্যে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।
ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন', কেন মিঠুনের মুখে মমতার এই 'প্রশংসা'
একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। পরে সেই পদে ইস্তফা দেন। ২০২১-এর আগে যোগ দেন বিজেপিতে। আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভামঞ্চে দাঁড়িয়ে সেই মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রশংসা’! নাম না করে বক্তৃতার মাঝে বলে উঠলেন, ‘দেশের ১০ রাজনীতিকের মধ্যে একজন।’ তবে এর মধ্যে আদতে রয়েছে কটাক্ষের সুর।
এদিন মোদী সভায় পৌঁছনোর আগে মিঠুন চক্রবর্তী তাঁর বক্তৃতায় বলেন, “আমি যখন বলি, উনি ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন, তখন অনেকে আপত্তি জানায়। কিন্তু আমি ঠিকই বলি।” কেন প্রথম দশে মমতাকে রাখছেন তিনি? মিঠুন বলেন, “উনিই জানেন যে একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কী কী লাগে। শিক্ষা ব্যবস্থা ও কার্য ব্যবস্থা দুটোই শেষ করে দিয়েছেন। একটা সমাজকে ভাঙার জন্য তো এটাই দরকার। দুনিয়ায় অনেক রকম মুখ্যমন্ত্রী দেখেছি, এরকম দেখিনি।” মুখ্যমন্ত্রীর নাম না করে এভাবেই কটাক্ষ করেন তিনি।
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত!
সিনেমার শুটিংয়ে রোজ কেন গায়ত্রী মন্ত্র শুনতেন আমির খান? কারণটা চমকে দেওয়ার মতো
একসময় তৃণমূলে ছিলেন অভিনেতা। রাজ্যসভার সাংসদও হন তিনি। পরে সেই পদে ইস্তফা দিয়ে দেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গত পাঁচ বছরে মিঠুন তাঁর বিভিন্ন মন্তব্যে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।
এদিন মিঠুন দাবি করেন, পুলিশ নিরপেক্ষ হলেই বিজেপির ক্ষমতায় আসা কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, “পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, ৩০ মিনিটের মধ্যে খেলা শেষ করে দেব। বিজেপি ক্ষমতায় এলে সব কষ্ট দূর হবে। গ্যারান্টি দিয়ে বলছি।”


Post A Comment:
0 comments so far,add yours