এদিন সকাল ৯টায় মালোপাড়ায় যান শুভেন্দু অধিকারী। সেখানে শহিদ বেদীতে মাল্যদান করেন। শুভেন্দু অধিকারী সহ ভূমি আন্দোলনের নেতৃত্ব ও বিজেপির পদাধিকারীরা ছিলেন। সেখান থেকেই শুভেন্দু তিনি বলেন, “আমরা ১৪ই মার্চ ভুলতে পারি না। জমি বাড়ি বাঁচানোর লড়াই ছিল নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে। ওই ঐতিহাসিক দিনটি ভুলছি না।”
ভোটবঙ্গে ফের প্রাসঙ্গিক নন্দীগ্রাম, শহিদ দিবসে পথে শুভেন্দু, এক্সে পোস্ট মমতার! কর্মসূচি তৃণমূলেরও
নন্দীগ্রামে শুভেন্দু
ভোটবঙ্গে ফের প্রাসঙ্গিক নন্দীগ্রাম। ‘২০০৭ এর ১৪ মার্চ ভুলছি না ভুলব’, মোদী আসছেন ব্রিগেডে আর সেই দিনই নন্দীগ্রামে শহিদ বেদিতে মাল্যদান দিয়ে পরপর স্লোগান তুলতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে শহিদ দিবস পাল করছে তৃণমূলও। এক্স হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সকাল ৯টার পোস্টে তিনি লেখেন, ‘নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।’
অন্যদিকে এদিন সকাল ৯টায় মালোপাড়ায় যান শুভেন্দু অধিকারী। সেখানে শহিদ বেদীতে মাল্যদান করেন। শুভেন্দু অধিকারী সহ ভূমি আন্দোলনের নেতৃত্ব ও বিজেপির পদাধিকারীরা ছিলেন। সেখান থেকেই শুভেন্দু তিনি বলেন, “আমরা ১৪ই মার্চ ভুলতে পারি না। জমি বাড়ি বাঁচানোর লড়াই ছিল নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে। ওই ঐতিহাসিক দিনটি ভুলছি না।” প্রসঙ্গত, প্রতি ভোটেই বারবার চর্চায় ফিরে ফিরে আসে এই নন্দীগ্রাম। শেষ বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই শুভেন্দুর কাছে হারতে হয়েছিল মমতাকে। এবার ভোটে জমি আন্দোলনের আঁতুরঘর সেই নন্দীগ্রামই ফের প্রাসঙ্গিক বঙ্গ রাজনীতিতে।
সূত্রের খবর, কিছু সময় অধিকারী পাড়ার শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন রাজ্যের শাসকদলের পক্ষে রাজ্যের পরিবহণ মন্ত্রী, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পদাধিকারী এবং তৃণমূলের নেতৃতরা। যদিও আগে শুভেন্দু অধিকারীরা অধিকারী পাড়ায় কর্মসূচি করছেন। পরে সোনাচূড়া শহিদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন। বেলা ১১টায় তৃণমূল পন্থী ভূমি উচ্ছেদ কমিটির নেতৃতরা কর্মসূচি করবেন। প্রথমে ভাঙাবেড়া শহীদ স্মরণ ও পরে অধিকারী পাড়া মাল পাড়ায় কর্মসূচি করবেন।


Post A Comment:
0 comments so far,add yours