দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের যমুনাখালীবাসীর দীর্ঘ ৩০ বছরের যন্ত্রণার অবসান হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের উদ্যোগে যমুনাখালীতে শুরু হলো নতুন একটি বিশাল কংক্রিট ব্রিজ তৈরির কাজ। 


প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে। প্রায় ৫ কোটি টাকা খরচে সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে তৈরি করা হচ্ছে। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৩ বছর।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে এই যমুনাখালীতে একটি ব্রিজ নির্মিত হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেটি অত্যন্ত জীর্ণ ও বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। নতুন এই ব্রিজটি তৈরি হলে ধসপাড়া সুমতিনগর ১ এবং ধসপাড়া সমতিনগর ২ ও রামকরচর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবে।এলাকায় খুব সহজেই অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে, যা জরুরি অবস্থায় রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে। এলাকার কৃষিজ পণ্য ও ব্যবসা-বাণিজ্যের পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর তৎপরতায় এই ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকায়। রবিবার সেই শুরু হওয়া কাজের অগ্রগতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ব্রিজটি কেবল কংক্রিটের কাঠামো নয়, বরং এলাকার উন্নয়নের জীবনরেখা হয়ে উঠবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours