গঙ্গাসাগরে গু*লিবদ্ধ বিজেপি কর্মী, তদন্ডে পুলিশ, ঘটনাকে ঘিরে গঙ্গাসাগরে রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের


রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া, এর মধ্যেই অশান্ত গঙ্গাসাগর। বুধবার সকাল আটটার দিকে আচমকাই গুলি চালানো হয় বিজেপির এক কর্মীর ওপর। শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।


আক্রান্ত বিজেপির কর্মীর নাম ত্রিলোকেশ ঢালি। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় মানুষরাই দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে, কে বা কারা এই হামলার পিছনে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠন জেলা কমিটির সেক্রেটারি ছিলেন, যদিও বর্তমানে সাধারণ কর্মী হিসেবেই দল করছিলেন।

ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

এই বিষয়ে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও ব্যক্তিগত বিরোধ থেকেই হামলা হতে পারে। 

অন্যদিকে আক্রান্তের মেয়ে অভিযোগ তুলেছেন সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর দাবি, “বাবাকে বুকে গুলি করা হয়েছে। আমরা বিজেপি করি, আমি নিজেই পঞ্চায়েত মেম্বার, এই কারণেই হামলা হতে পারে। সমস্ত বিজেপি কর্মীরও একই অভিযোগ, এই হামলার পিছনে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত আছে।


যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতারা। জেলা পরিষদের সদস্য সন্দ্বীপ কুমার পাত্র জানান "এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অপ্রত্যাশিত। আরো কি জানালেন তিনি শুনুন


সন্দীপ কুমার পাত্র (জেলা পরিষদের সদস্য)

গঙ্গাসাগরে এই হামলার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় অবরোধে বসেছেন। গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে উত্তেজনা তুঙ্গে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


ষ্টাফ রিপোর্টার সৌরভ নস্কর
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours