ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর। বুধবার সকালে সাগরের শ্রীধাম এলাকায় নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালী। 


পুলিশ দ্রুত তদন্ত করে বুধবার রাত ১০টায় বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালির শুটআউট কান্ডে গ্রেফতার করেন এক জনকে, সাগরের দক্ষিণ হারাধনপুরের বাসিন্দা ঝরুদাসের পুলে বাড়ি পরিতোষ প্রামাণিক, যেই স্কুটারে করে শুটার আসে সেই গাড়িটাও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, পাওনা টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে এই শুটআউট। 


তবে শুটার এখনও অধরা। তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করেননি। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। অন্যদিকে সাগর থানার কচুবেড়িয়া এলাকা থেকে চালকবিহীন অবস্থায় সন্দেহজনকভাবে একটি স্কুটি উদ্ধার করে সাগর থানা পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এই স্কুটিতে করে গতকাল দুষ্কৃতী হামলা চালানো হয়েছিল। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র কি বললেন শুনুন 

ষ্টাফ রিপোর্টার সৌরভ নস্কর
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours