প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি এবং অন্নপূর্ণা যোজনায় পর্যাপ্ত খাদ্যসামগ্রীর দাবিতে উত্তাল হয়ে উঠল ব্লক চত্বর। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ডাকে একটি বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়। মিছিলে কয়েকশ প্রতিবন্ধী মানুষ ও তাঁদের পরিজনেরা শামিল হন।প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে মাসিক ৫০০০ টাকা করতে হবে।
অন্নপূর্ণা যোজনার আওতায় জনপ্রতি ৩৫ কেজি চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করতে হবে।
ব্লক স্তরে নিয়মিত প্রতিবন্ধী হেলথ ক্যাম্প আয়োজন করতে হবে। পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং ভেসেল বা জলপথে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দিতে হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বর্তমান ব্যবস্থার সমালোচনা করেন এবং দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আবেদন জানান।
বিক্ষোভ সমাবেশের শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল বিডিও-র কাছে গিয়ে তাঁদের দাবি সম্বলিত একটি ডেপুটেশন জমা দেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।


Post A Comment:
0 comments so far,add yours