গঙ্গাসাগরের কৃষ্ণনগরে ভক্তি ও শ্রদ্ধায় শুরু হলো গৌরাঙ্গ মহোৎসব

দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কৃষ্ণনগর এলাকায় শুরু হলো ঐতিহ্যবাহী গৌরাঙ্গ মহোৎসব। কৃষ্ণনগরের বিনোদ মোড়ে আয়োজিত এই 'সর্বজনীন অষ্টমপ্রহর নামযজ্ঞ ও গৌরাঙ্গ মহোৎসব' ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। বিনোদ মোড়, কৃষ্ণনগর, গঙ্গাসাগর।
 সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত।

দিনভর হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন।
সোমবার সকাল থেকেই খোল-করতাল আর হরিনাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিনোদ মোড় চত্বর। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষার্থেই প্রতি বছর এই নামযজ্ঞের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসবে সামিল হতে দূর-দূরান্ত থেকেও ভক্তরা ভিড় জমাচ্ছেন। শীতের আমেজ কাটিয়ে ভক্তি ও আরাধনার মধ্য দিয়ে এলাকা এখন উৎসবমুখর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours