চিল না উড়লে এবং কাঁকড়া না দেখা গেলে এই পুজোর ঘট উত্তোলন হয়না, শুরু হলো নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়া বুড়ি মায়ের পুজো
আজ বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়া মেলা শুরু হয়েছে। সকাল ৯:৩৫ মিনিটে ঘট উত্তোলন হয় এবং এর পরেই শুরু হয় পুজো। জাগ্রত এই পুজোর ঘট উত্তোলন দেখতে ভিড় জমিয়েছেন বহু ভক্তবৃন্দ। এই বছর পুজো উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। পুজোর পাশাপশি আজ থেকেই শুরু হচ্ছে মেলা। এই মেলা চলবে ১০ দিন। এই শীতলা মায়ের পুজো এবছর ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজকে কেন্দ্র করে, বিঘার পর বিঘা জমিতে বসেছে দোকান, চলছে মিলন মেলা।
এদিন উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সীমান্ত কুমার মালি বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ দিন্দা এবং আরও অন্যান্য বিশিষ্ট সমাজ সেবীগণ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours