প্রাক্ বিবাহ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হাজির হন কনে সানিয়াও। প্যাস্টেল রঙের লেহেঙ্গায় তিনি অতিথিদের অভ্যর্থনা জানান। তেন্ডুলকর পরিবারের সঙ্গে ফটোগ্রাফারদের সামনে ধরা দেন। গত বছর অগাস্ট মাসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদলও সেরেছিলেন অর্জুন ও সানিয়া। প্রাক্ বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার একাধিক তারকার উপস্থিতি চোখে পড়ে। সেখানে দেখা যায় প্রাক্তন ভারতীয় পেসার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে।


 ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন এবং ব্যবসায়ী পরিবারের কন্যা সানিয়া চান্দ্রকের বিয়ে ঘিরে শুরু হয়ে গিয়েছে উদযাপন। সপ্তাহের শুরু থেকেই প্রাক্ বিবাহের বিভিন্ন অনুষ্ঠান চলছে। সেখানে হাজির ছিলেন বহু তারকা। বিয়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আজ, মুম্বইয়ে। ইতিমধ্যেই অনুষ্ঠানে হাজির হয়েছেন ক্রিকেট, রাজনীতি এবং শিল্প জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সন্ধের এই অনুষ্ঠানে তেন্ডুলকর পরিবারে জমে উঠবে উৎসবের আবহ। ইতিমধ্য়েই সবুজ কুর্তা পায়জামা ও প্রিন্টেড জ্যাকেটে নজর কেড়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর পাশে নীল রঙের পোশাকে ও ভারী গয়নায় দেখা যায় স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে। গোলাপি লেহেঙ্গায় দেখা যায় তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরকে। পরিবারের সদস্যরা একসঙ্গে ফটোশুটে অংশ নেন। হাসিমুখে পোজ দেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে।


প্রাক্ বিবাহ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হাজির হন কনে সানিয়াও। প্যাস্টেল রঙের লেহেঙ্গায় তিনি অতিথিদের অভ্যর্থনা জানান। তেন্ডুলকর পরিবারের সঙ্গে ফটোগ্রাফারদের সামনে ধরা দেন। গত বছর অগাস্ট মাসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদলও সেরেছিলেন অর্জুন ও সানিয়া। প্রাক্ বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার একাধিক তারকার উপস্থিতি চোখে পড়ে। সেখানে দেখা যায় প্রাক্তন ভারতীয় পেসার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরা। পাশাপাশি প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ও তাঁর স্ত্রী সারা বেগ অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী এবং বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং ও তার স্ত্রী হ্যাজেল কিচ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours