অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে পাকিস্তানের টিম হোটেলে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে নামার ঠিক আগে ঘটেছে এই ঘটনা। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান দল গোল্ডেন ক্রাউন হোটেলে ছিল। ওই প্রতিবেদনের দাবি, পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াডের এক ক্রিকেটার হোটেলের এক মহিলা হাউসকিপিং কর্মীর সঙ্গে অশোভন আচরণ করেন।


বিশ্বকাপের সেমিফাইনালে দীর্ঘদিন পা রাখতে পারেনি দল। সিনিয়র, জুনিয়র নির্বিশেষে পারফরম্যান্স অত্যন্ত খারাপ। শেষ চারে উঠতে না পারার দায় বর্তেছে ক্রিকেটারদের উপর। মোটা টাকার জরিমানাও করা হয়েছে। সেই পাকিস্তান এ বার নয়া বিতর্কে। টেলিকম এশিয়া স্পোর্ট-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক পাকিস্তানি ক্রিকেটার শ্রীলঙ্কায় যে হোটেলে ছিল টিম, সেই হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেছেন। এই অভিযোগে ভিত্তিতে জরিমানার মুখেও পড়েছেন তিনি। এই ক্রিকেটার কে, তা অবশ্য গোপন রাখা হয়েছে।


অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে পাকিস্তানের টিম হোটেলে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে নামার ঠিক আগে ঘটেছে এই ঘটনা। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান দল গোল্ডেন ক্রাউন হোটেলে ছিল। ওই প্রতিবেদনের দাবি, পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াডের এক ক্রিকেটার হোটেলের এক মহিলা হাউসকিপিং কর্মীর সঙ্গে অশোভন আচরণ করেন। ওই কর্মী চিৎকার করে সাহায্য চান। পরে হোটেলের অন্যান্য কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানানো হয়।


খবর অনুযায়ী, গোল্ডেন ক্রাউন হোটেলের সিনিয়র কর্তারা ওই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে শেষ পর্যন্ত বিষয়টি অভ্যন্তরীণভাবেই মিটিয়ে ফেলা হয়। নাভিদ চিমা হোটেল কর্তৃপক্ষের কাছে ওই ক্রিকেটারের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। ক্রিকেটারের অশোভন আচরণের জন্য বড় টাকার জরিমানাও করা হয়। অভিযুক্ত ক্রিকেটারের পরিচয় প্রকাশ করা হয়নি। তবু বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি বলেই মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, দল দেশে ফেরার পর এই ঘটনার আরও তদন্ত হতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours