কুলতলীতে একই দিনে ৯ টি রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল!


দক্ষিণ ২৪ পরগনার কুলতলী বিধানসভা এলাকায় উন্নয়নের নজির গড়লেন বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল। শুক্রবার নলগোড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় একই দিনে মোট ৯টি রাস্তার উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একাধিক গ্রামীণ রাস্তার সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে আবেদন জানান। সেই দাবির ভিত্তিতেই রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প-এর আওতায় প্রায় ৯ কোটি টাকার ব্যয়ে রাস্তা নির্মাণ ও ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন বিধায়ক।
এদিন জয়নাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে নাইয়াপাড়া থেকে জয়নাল বাজার ভায়া শরৎপল্লী মন্দির পর্যন্ত ঢালাই রাস্তা এবং জয়নাল বাজার থেকে সুবল হালদার পোল্ট্রি ফার্ম পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন বিধায়ক। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন পুরকায়েত, বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আবু বক্কর সরদার, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও নলগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।

সভা থেকে বিধায়ক বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিছু শক্তি বাংলার সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। যারা হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আবেদনও করেন। সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি চোখে পড়ে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours