দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে, জঙ্গি কার্যকলাপের সমর্থনে অনলাইন পোস্টের সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়। যোগাযোগ করা হয় তামিলনাড়ুর পুলিশের সঙ্গে। এরপর স্থানীয় পুলিশের সহায়তায় পোশাক ফ্যাক্টরি থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদের সবার কাছে নকল আধার কার্ড ছিল।
বাংলার বুক থেকে গ্রেফতার জঙ্গি! পাকিস্তানের ISI-র সঙ্গে হাত মিলিয়েছিল বাংলাদেশিরা, চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস
ধৃত সন্দেহভাজন।
বিরাট বড় সন্ত্রাসের ছক। পাকিস্তান-বাংলাদেশ একযোগে ষড়যন্ত্র করছিল ভারতের বিরুদ্ধে। তবে প্ল্যান সফল করার আগেই ধরে ফেলল পুলিশ। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল আট সন্দেহভাজনকে। পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠন মিলিতভাবে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল। পুলিশের অনুমান, এই গ্রুপ বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই ভারতে হামলার ছক কষছিল।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি যোগে মিজানুর রহমান, মহম্মদ শাবাদ, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল নামক ছয় অভিযুক্তকে তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক ফ্যাক্টরি থেকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে দুই জনকে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক। তারা নকল আধার কার্ড তৈরি করে ভারতে থাকছিল। এদের বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করছিল। এদের মদত দেওয়া হচ্ছিল বিদেশ থেকে। পুলিশ ধৃতদের দিল্লি নিয়ে আসছে পরবর্তী জেরা ও তদন্তের জন্য।
কীভাবে জঙ্গিদের হদিস মিলল?
দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে, জঙ্গি কার্যকলাপের সমর্থনে অনলাইন পোস্টের সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়। যোগাযোগ করা হয় তামিলনাড়ুর পুলিশের সঙ্গে। এরপর স্থানীয় পুলিশের সহায়তায় পোশাক ফ্যাক্টরি থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদের সবার কাছে নকল আধার কার্ড ছিল। ধৃতদের কাছ থেকে পুলিশ আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। ডিজিটাল প্রমাণের জন্য এগুলি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে থেকেই দিল্লির বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি মেট্রো নেটওয়ার্ক জুড়ে উসকানিমূলক পোস্টার নজরে আসে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে দেশের নিরাপত্তা নিয়ে নানা উত্তেজক মন্তব্য লেখা ছিল। স্পেশাল সেল এই পোস্টারের তদন্তে নেমেই তামিলনাড়ুর লিঙ্ক খুঁজে পায়। ওই ছয়জন ধৃতের সূত্র ধরে পশ্চিমবঙ্গ থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours