আবারও গোষ্ঠী কোদল উত্তপ্ত বাসন্তীর ধুঁড়ি এলাকা, চলছে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি ইট ছোঁড়াছুড়ি

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ধুঁড়ি এলাকায় সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল শাসকদলের মধ্যে মারামারি ইট ছড়াছড়ির ঘটনাস্থলে পুলিশ। 
উল্লেখ্য গত কয়এক মাস আগে এই এলাকায় মদের বিষ দেবার কান্ড ঘটে, মারাও যায় বেশ কয়েকজন।
তখন থেকেই একে অপরের বিরুদ্ধেই আঙ্গুল তুলছিল। 
আর পরপর উভয় পক্ষের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল , আজ সকালে বাজারে আসার পর উভয়ের মধ্যে এই বিষমদ কাণ্ড নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। খবর ছড়িয়ে পড়ে এলাকায় প্রচুর মানুষ ঘটনা স্থলে আসতে থাকে। শেষ পর্যন্ত দুটি পক্ষে ভাগাভাগি হয়ে মারামারি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ। এখনো পর্যন্ত রয়েছে উত্তপ্ত এলাকা। পুলিশ হস্তক্ষেপে কিছুটা হলেও অবস্থার নিয়ন্ত্রণে এসেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours