নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও পেন বিতরণ

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ রাজনগর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও পেন বিতরণ করা হলো। মূলত পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মানসিক উৎসাহ ও শুভেচ্ছা জানানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। 

নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে। এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীদের অভিভাবক আবিভাবিকারা থেকে শুরু করে পথ চলতি মানুষজন।


স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours