গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে ভাঙচুর, নগদ লোপাটের অভিযোগ—আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার দাবি


কলকাতার অন্যতম প্রাচীন ও বড় গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে চাঞ্চল্যকর ভাঙচুরের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, সাত সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে।
শুধু ভাঙচুরই নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে অমিত গাঙ্গুলির বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমিত গাঙ্গুলি। একই সুরে অভিযোগ মানতে নারাজ তাঁর সহযোগী সন্দীপ প্রামানিকও।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গড়িয়া নবদুর্গা পুজা কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours