*জীবিত থেকেও ভোটার তালিকা থেকে নাম উধাও ৯০ বছরের বৃদ্ধার , প্রতিবাদে সরব মন্দির বাজারের বিধায়ক*
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বংশিধরপুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধা ছপুরা লস্করের নাম হঠাৎই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, তিনি জীবিত থাকা সত্ত্বেও তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় ছপুরা লস্করের নাম ছিল। কিন্তু সম্প্রতি দেখা যায় তার দুই ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে SIR ফর্ম এলেও তার নামে কোনো ফর্ম আসেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, নতুন ভোটার তালিকায় তার নাম নেই।
এরপর ভোটার তালিকায় নাম পুনরায় তোলার জন্য প্রশাসনের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তবে SIR প্রক্রিয়া চলার কারণে আপাতত নতুন করে নাম অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে তাদের জানানো হয়েছে।
এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার ফলেই এমন ঘটনা ঘটছে। বিষয়টি সামনে এসেছে এবং ওই বৃদ্ধার নাম যাতে ভোটার তালিকায় পুনরায় তোলা যায় সে বিষয়ে প্রশাসনের কাছে আর্জি জানানো হবে। পাশাপাশি জীবিত ব্যক্তির নাম কীভাবে তালিকা থেকে বাদ পড়ল, তার জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours