খুশির জোয়ার লক্ষ্মীর ভাণ্ডারে: মুখ্যমন্ত্রীর নামে পুজো দিলেন মহিলারা।


রাজ্য বাজেটের ঘোষণা মিলিয়ে অবশেষে হাতে এল বর্ধিত টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা বাস্তবায়িত হতেই আনন্দে আত্মহারা দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিলারা। শনিবার সকালে হরিণবাড়ি, পয়লা ঘেরি ও ঝাউতলা এলাকার মহিলারা স্থানীয় মন্দিরে একত্রিত হয়ে বিশেষ পুজোর আয়োজন করেন।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, সাধারণ শ্রেণির মহিলারা এখন থেকে ১০০০-র বদলে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৫০০-এর পরিবর্তে ১৭০০ টাকা করে পাচ্ছেন। গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই অনেকের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকতে শুরু করেছে। এই প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানাতেই মহিলারা মন্দিরে ডালি সাজিয়ে হাজির হন। তাদের পুজো দেওয়ার এই কারণ ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পুনরায় প্রত্যাবর্তন।
পুজোয় সামিল হওয়া এক মহিলা জানান, "এই বাড়তি টাকা আমাদের সংসারের অনেক ছোটখাটো অভাব পূরণ করবে। দিদি আমাদের কথা ভেবেছেন, তাই আমরাও ঠাকুরতলায় আশীর্বাদ চাইলাম যেন তিনি সুস্থ থাকেন এবং আবার ক্ষমতায় আসেন।"
সাগর ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই খুশির পরিবেশ বজায় রয়েছে সাধারণ জনমানসে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours