গঙ্গাসাগরে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন: উপকৃত শয়ে শয়ে মানুষ


দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর উপকূলের সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মহতী উদ্যোগ নিল কচুবেরিয়া আশ্রমমোড় সার্বজনীন শারদীয়া দুর্গা উৎসব কমিটি। কমিটির ব্যবস্থাপনায় এবং 'অদৃকা মেডিসিন'-এর সহযোগিতায় আজ কচুবেড়িয়া আশ্রমমোড়ে একটি বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলা এই ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় এলাকার কয়েকশো মানুষ এই পরিষেবার সুবিধা নিতে হাজির হন। শিবিরে আসা রোগীদের জন্য ছিল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিনামূল্যে ইসিজি এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষার সুব্যবস্থা। এছাড়াও কমিটির পক্ষ থেকে রোগীদের হাতে বিনামূল্যে বেশ কিছু দরকারি ওষুধও তুলে দেওয়া হয়।

উৎসব কমিটির সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই পুজোর আনন্দের পাশাপাশি মানুষের সেবায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত গ্রামের মানুষ ঘরের কাছে এই আধুনিক চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours