এটি রেজিনগরের ঠাকুর পরিবারের জমি ছিল বলে জানিয়েছেন হুমায়ুন। তিনি আরও উল্লেখ করেন, দলিলে হুমায়ুনের চার ভাইয়ের সইও আছে। হুমায়ুন বলেন, "বাড়ি তৈরি করে ১৮ বছর ধরে সেখানে বসবাস করছি। আসলে হুমায়ুন কবীর এখন গলার কাঁটা হয়ে আছে। তাই এসব করা হচ্ছে।"
১৮ বছর ধরে বাস করছেন, সেই বাড়ির জন্য এবার বিপাকে হুমায়ুনের স্ত্রী মীরা
কখনও হুমায়ুনের স্ত্রী, কখনও মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছে নোটিস। ভোটে মুখে জেরবার ‘জনতা উন্নয়ন পার্টি’-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। কিছুদিন আগেই মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হয় পুলিশ। আর এবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের নোটিস পেলেন হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানা। মুর্শিদাবাদের রেজিনগরে যে বাড়িতে হুমায়ুন সপরিবারে বসবাস করেন, সেই বাড়ি নিয়েই বিপত্তি।
রেজিনগরে জলাজমির বুজিয়ে বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে মীরা সুলতানার বিরুদ্ধে। ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। হুমায়ুন কবীরের দাবি, একসময় ওই জমিতে নালা ছিল ঠিকই, তবে তা বোজানোর পরই জমি কিনেছেন তিনি। তাঁর কাছে সব বৈধ নথি আছে বলে জানিয়েছেন হুমায়ুন।
'আদর্শ বদলে ফেলেছেন', ববি খোঁচা দিতেই সজল বললেন, 'আপনিও মমতার বাড়ি চালে ঢিল মেরেছেন, কোন আদর্শের কথা বলছেন?'
জ্বলজ্বল করছে বাংলার বাড়ির হোর্ডিং, 'বঞ্চিত' ১৩টি শবর গ্রাম, শোরগোল বাঁকুড়ায়
হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার ডিড (দলিল) আছে। ওই জমিতে একটি নালা রেকর্ডে ছিল, কিন্তু কেনার সময় নালা ছিল না। ভরাট অবস্থায় ছিল। ২০০৩ সালে কেনার পর ২০০৫ সালে বাড়ি করা শুরু করি, পঞ্চায়েতের পারমিশন নিয়ে শুরু করি কাজ।” এটি রেজিনগরের ঠাকুর পরিবারের জমি ছিল বলে জানিয়েছেন তিনি। হুমায়ুন আরও উল্লেখ করেন, দলিলে হুমায়ুনের চার ভাইয়ের সইও আছে। হুমায়ুন বলেন, “বাড়ি তৈরি করে ১৮ বছর ধরে সেখানে বসবাস করছি। আসলে হুমায়ুন কবীর এখন গলার কাঁটা হয়ে আছে। তাই এসব করা হচ্ছে।”
এদিকে, বিষয়টি পুরোপুরি প্রশাসনিক বলে উল্লেখ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Post A Comment:
0 comments so far,add yours