রহস্যজনক’ কাগজ সেঁটে দিল গাড়িতে! তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে বাংলাদেশে ভোটের আগে?
ধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে বাইকে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। বাইকটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কনভয়ে ঢুকে পড়ে একটি বাইক। বেছে বেছে তারেক রহমান যে বুলেট-প্রুফ গাড়িতে ছিলেন, সেই গাড়িতেই রহস্যময় একটি কাগজ সেঁটে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি সামনে আসতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত ওই বাইক আরোহীকে শনাক্ত করা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে বাইকে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। বাইকটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু ওই ভিডিয়ো স্পষ্ট না হওয়ায়, অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছে না। কী উদ্দেশে কাগজ সাঁটানো হয়েছিল তারেক রহমানের গাড়িতে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তারেক রহমানকে কি কোনও বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল নাকি কোন গাড়িতে তারেক রয়েছেন, তা চিহ্নিত করার জন্য কাগজ লাগানো হয়েছিল। তারেকের উপরে প্রাণঘাতী হামলার ছক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ১৭ বছর পর ইংল্যান্ডে স্বেচ্ছা-নির্বাসনে থাকার পর, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান। পাঁচদিনের মাথায়, ৩০ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পর তারেক রহমানের উপরেই দলের দায়িত্বভার দেওয়া হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours