এস আই আরের হেয়ারিং এর নোটিশ পেল মথুরাপুর লোকসভার সাংসদ।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার কে এস আই আর হেয়ারিংয়ের নোটিশ দেয় বি এল ও, মূলত মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারের নামের গর মিল থাকায় তাকে নোটিশ দেয়া হয়। আর এই নোটিশ দেওয়া তীব্র নিন্দা জানায় মথুরাপুর লোকসভা সাংসদ বাপি হালদার।
মূলত বাপি হালদার একজন এসসি, তার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে তার সত্বেও তাকে কেন নোটিশ দেয়া হলো। এবং তিনি একজন লোকসভার সাংসদ। বাপি হালদার জানায় যে বহু সংসদ কে হেনস্তা করছে এমনকি সাধারণ মানুষকে ও হেনস্থা করছে , বিজেপি সরকার আর নির্বাচন কমিশনার,এর জবাব ২৬ বিধানসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে।


Post A Comment:
0 comments so far,add yours