গঙ্গাসাগর মেলায় কামদেবপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির ২৫তম বর্ষের সেবা শিবিরের উদ্বোধন

 গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সেবায় ২৫ বছরে পা দিল কামদেবপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। এই বিশেষ বর্ষকে স্মরণীয় করে রাখতে সোমবার মেলা প্রাঙ্গণে ধুমধাম করে এই সেবা শিবিরের শুভ উদ্বোধন করা হলো। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পঁচিশ বছরের এই পথচলাকে উদযাপন করতে এ দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জিবিডি এর চেয়ারম্যান সীমান্ত কুমার মালি, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান এছাড়া কামদেব পুর রুরাল ডেভেলাপমেন্ট সোসাইটি কর্ণধার সম্পাদক ডাক্তার এ জামান ও বিশিষ্ট সমাজসেবীরা। উদ্বোধন শেষে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "গঙ্গাসাগর মেলায় আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সেবায় কামদেবপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘ ২৫ বছর ধরে যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।" অসুস্থ পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় ওষুধের সুব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জরুরি স্বাস্থ্য পরিষেবা।


মেলা প্রাঙ্গণে কোনো দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতায় তাৎক্ষণিক সহায়তা। দীর্ঘ আড়াই দশকের এই পথচলায় সংস্থাটি এবার আরও উন্নত পরিকাঠামো নিয়ে পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়েছে। মেলা চলাকালীন চব্বিশ ঘণ্টা এই ক্যাম্প থেকে নিখরচায় চিকিৎসা পরিষেবা পাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা।।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours