কাকদ্বীপে বিজেপির সংকল্প সভা: তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের উকিলের বাজারে আয়োজিত হলো বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি।
দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্টন ও আবাস যোজনার অনিয়ম নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এই সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগামী নির্বাচনের লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দেন এই বর্ষীয়ান বিজেপি নেতা।


Post A Comment:
0 comments so far,add yours