অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে গঙ্গাসাগর, যুদ্ধকালীন তৎপরতায় চলছে হোগলা ঘর তৈরির কাজ

ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটিয়ে মেলা শুরুর আগেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হলো গঙ্গাসাগরে। শুক্রবার ভোররাতে কপিলমুনির আশ্রম সংলগ্ন এলাকায় মেলা উপলক্ষে নির্মিত বেশ কিছু অস্থায়ী হোগলার ছাউনি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন সেই ক্ষতিগ্রস্ত ঘরগুলি দ্রুত মেরামতির সিদ্ধান্ত নেয়।

শনিবার সকাল থেকেই শয়ে শয়ে কর্মী পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ পরিষ্কার করে নতুন করে বাঁশ ও হোগলা দিয়ে ছাউনি তৈরির কাজ শুরু করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, তাই পুণ্যার্থীদের আবাসন নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যে দিনরাত এক করে কাজ চলছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি মেলা প্রাঙ্গণে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের দাবি, দ্রুত কাজ শেষ করে মেলা শুরুর আগেই সমস্ত ছাউনি ব্যবহারের উপযোগী করে তোলা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours