এবারের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের প্রাণ বাঁচাবে অত্যাধুনিক 'রেসকিউ ড্রোন'

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পুণ্যার্থীদের নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার সেই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি— রেসকিউ ড্রোন।

মুড়িগঙ্গা নদী বা মেলার বিভিন্ন স্নানঘাটে স্নান করার সময় যদি কোনও পুণ্যার্থী অসাবধানতাবশত তলিয়ে যান, তবে এই ড্রোন দ্রুত গতিতে তাঁর কাছে পৌঁছে যাবে। ড্রোনটি বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে পাড়ে ফিরিয়ে আনতে সক্ষম। বর্তমানে পরীক্ষামূলকভাবে একটি ড্রোন আনা হলেও, ভিড় ও পরিস্থিতির কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও ড্রোন মোতায়েনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এই ডিজিটাল নজরদারি ও উদ্ধারকারী প্রযুক্তি মেলায় আগত পুণ্যার্থীদের মনে বাড়তি ভরসা জোগাচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours