গতকালের পর আজও গঙ্গাসাগরে মেলার প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক ও মন্ত্রী 

আসন্ন ২০২৬ সালের ঐতিহাসিক গঙ্গাসাগর মেলা-র প্রস্তুতি ইতিমধ্যে জোর কদমে শুরু হয়েছে। সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে এবং সার্বিক পরিস্থিতি তদারকি করতে গতকালের পর আজও মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

আজ সকালে সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলাশাসক ও মন্ত্রী ভাঙ্গন কবলিত এলাকার সমুদ্র সৈকতে মেরামতির কাজ পরিদর্শন করেন। এছাড়া তাঁরা গঙ্গাসাগরের মেলা গ্রাউন্ড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কচুবেড়িয়া পয়েন্টও ঘুরে দেখেন।
গত দু'দিন ধরে টানা মেলা প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পর আজ সকালের পরিদর্শন শেষে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসনের এই উচ্চ পর্যায়ের লাগাতার পরিদর্শনে আসন্ন মেলার প্রস্তুতিতে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours