বনদপ্তরের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় জাল হাঁড়ি ডোঙ্গা নিয়ে মৌন মিছিল মৎস্যজীবীদের
দিনের পর দিন মৎস্যজীবীদের উপরে বনদপ্তরের অত্যাচার বেড়ে চলেছে। এরই প্রতিবাদে মৎসজীবীরা পূর্ব গুড়গুড়িয়ায় রাস্তায় তালের ডোঙ্গা কাঁকড়া ধরার হাঁড়ি জাল নিয়ে মৌন অবস্থান, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের ব্যবস্থাপনায় গুড়গুড়িয়া ডোঙ্গা মৎস্যজীবি সমিতির । পুরুষানুক্রমে জীবন জীবিকার তাগিদে সুন্দরবন লাগোয়া ব্লক গুলোই মৎস্যজীবীরা জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। এই মুহূর্তে তাদের উপরে নেমে এসেছে বনদপ্তরের অত্যাচার। আর তারই প্রতিবাদে ২১ শে নভেম্বর নদী বক্ষে শতাধিক তালের ডোঙ্গা নিয়ে কুলতলী বিট অফিসে অবরোধ করেছিল মৎস্যজীবীরা । সেখানে তাদের ধর্না মঞ্চ ভেঙ্গে দেয়া হয় এমনি জানান মিলন দাস ও লীনা খাঁড়ারা। তারই প্রতিবাদ স্বরূপ সোম- মঙ্গলবার তাদের মৌন ধরনা। ২১এ
নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস আগে মৎস্যজীবীদের উপরে অত্যাচার। পুরুষানুক্রমে পেশা পরিবারের মুখে অন্ন তুলে দিতে নুন আনতে পান্তা ফুরানো পরিবারের বাঁচার তাগিদে মাকড়ী নদী ও তার সংলগ্ন চিতুড়ী জঙ্গলে তাদের জলযান আটক এবং তাদের উপরে টাকার বোঝা চাপিয়ে দেয় বনদপ্তর। ও নির্মম অত্যাচার চালায় এমনকি তাদের দিয়ে ম্যানগ্রোভ চারা রোপন করা ও জঙ্গলের পরিবেশ সৌন্দর্যায়ন করতে এই সমস্ত মৎস্যজীবীদের খাটিয়ে ন্যায্য মজুরি ও দেয়া হয়নি।তারই প্রতিবাদস্বরূপ চিতুড়ি জঙ্গলে নৌকা ও তালের ডোঙ্গা নিয়ে দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে শতাধিক মৎস্যজীবী তাদের জলজান নিয়ে বিক্ষোভ দেখাতে ও দেখা যায় তাদের দাবি জঙ্গলে মৎস্যজীবীদের উপরে অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। আড়াইশো টাকা নিয়ে তালের ডোঙ্গার বৈধ পাস না দিয়ে তাদের অনুমতি দেয়া হয় অলিখিতভাবে কোন মাসে টাকা না দিলে নেমে আসে তাদের উপরে অত্যাচার কখনো তাদের তালের ডোঙ্গা নৌকা আটক করা হয়। এ বিষয় নিয়ে মৎস্যজীবী ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক মিলন দাস কথায় অগণিত মৎস্যজীবীরা এদের অত্যাচারের শিকার শিপ্রা সরদার সনকা নস্কর মহারানী পৈলান অর্চনা মন্ডলদের কথায় এমনই তথ্য উঠে এলো। মূলত মৎস্যজীবীদের দাবি যতক্ষণ না বনদপ্তরের আধিকারিকরা তাদের কাছে এসে ক্ষমা চাচ্ছেন ততদিন পর্যন্ত এমনই ধরনা চালিয়ে যাবেন তারা।


Post A Comment:
0 comments so far,add yours