নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে সন্তানদের নিয়ে ঢুকে পড়ল দম্পতি কুমির
দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। গতকাল দুপুরে স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরের পাড়ে বড় একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন। খবর রটে যায় এলাকায় আতঙ্কে বনদপ্তরকে ফোন করা হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভাগবতপুর রেঞ্জের বিভিন্ন বন কর্মীরা। কিন্তু গতকাল সন্ধ্যা হয় যাওয়ায় কুমির ধরা সম্ভব হয়নি, সকালে জাল দিয়ে একটি কুমিরের ছোট বাচ্চাকে ধরা সম্ভব হয়েছে।
বনদপ্তর এ কর্মীরা এখনো জাল দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্য কুমির আছে কিনা দেখার জন্য। তবে মনে করা হচ্ছে পাশের জগদ্দল নদী থেকে সন্তান-সন্ততি নিয়ে দুটি কুমির এই পুকুরে ঢোকে। এলাকাবাসীর কথা অনুযায়ী গতকাল রাত থেকে পুকুরের চারদিকে হ্যালোজেন আলো জ্বালিয়ে রাখা হয়। পুকুরটিতে জল বেশি থাকার কারণে কুমিরটিকে অন্ধকারে ধরা সম্ভব হয়নি। ইতিমধ্যে একটি ছোট্ট কুমিরকে ধরা সম্ভব হয়েছে। তবে এখনো পুকুরে কুমির আছে কিনা সেই কারণে জাল দেওয়া অব্যাহত রয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours