অবশেষে ১০ দিন পরে জীবিত অবস্থায় উদ্ধার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূ
১লা সেপ্টেম্বর সোমবার নদীর চরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের ফুলবাড়ী এলাকার এক গৃহবধূ, বহু খোঁজাখুঁজির পর খোঁজ মেলেনি।
নদীর চরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার গৃহবধুর ১০ দিন পর খোঁজ মিলল নদীর চরে। প্রায় ১০ দিন আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ফুলবাড়ী এলাকার পূর্ণিমা দলুই নামের এক গৃহবধূ নদীর চরে মাছ ধরতে গিয়েছিল তারপর থেকে বাড়ি ফেরেনি পরিবারের লোকজনেরা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করার পাশাপাশি নিখোঁজ ওই গৃহবধুর খোঁজ চালাচ্ছিল নদীর চরে ।
অবশেষে আজ সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরে বেশ কয়েকজন কাঁকড়া ধরতে গিয়ে ওই গৃহবধূকে পড়ে থাকতে দেখে এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎকার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এখন ওই গঙ্গাসাগর ফুলবাড়ী এলাকার গৃহবধূ সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।


Post A Comment:
0 comments so far,add yours