২৮শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ফেলা নিয়ে কম বিতর্ক হয়নি। বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিন পরীক্ষা হবে না বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের, জানিয়ে দিল কর্তৃপক্ষ
বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়,


কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে বাংলা বিশ্ববিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। আর এই বিজ্ঞপ্তি জারি হতেই ফের একবার উস্কে গেল বিতর্ক। পড়ুয়াদের অনুরোধেই পিছনো হয়েছে পরীক্ষা দাবি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।


২৮শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ফেলা নিয়ে কম বিতর্ক হয়নি। বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ। এর পরপরই পরীক্ষার দিন বদল করতে বলে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় শিক্ষা দফতর। যদিও, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত পরিষ্কার জানিয়েছিলেন পরীক্ষার তারিখ তিনি পিছবেন না। তবে সেই নিয়ে কম বিতর্ক হয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু খোদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রাখা উচিত ছিল ভারপ্রাপ্ত ভিসির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে যখন তর্ক-বিতর্ক চলছে, সেই সময় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় জানাল পরীক্ষা ওই দিন হচ্ছে না।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours