গরুর পেট থেকে বেরোলো প্রায় ৪০ কেজি ওজনের দড়ির জাল এবং চট অবাক সকলেই

দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল  থানা এলাকার এক ব্যক্তি হঠাৎ দেখেন তার গরুর পেট দিনের দিন ফুলতে থাকে। কোনো ভাবে অবস্থার পরিবর্তন না ঘটায় শেষ পর্যন্ত নামখানা ব্লকের পশু চিকিৎসালয় নিয়ে আসেন তিনি। 


গরুর পেটে এক্সরে করে ডাক্তাররা হতবাক।পেটে বিভিন্ন জাল দড়ি বর্তমান। তৎক্ষণাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তার বাবু, সেইমতো অস্ত্র প্রচার করে গরুটিকে বাঁচিয়ে তোলেন পশু হাসপাতালের ডাক্তার বাবুরা। কিন্তু কিভাবে কখন এই সব খেলো টা এখনো বুঝতে পারছেন না গরুর মালিক। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours