Articles by "Heathytips"
Showing posts with label Heathytips. Show all posts


বর্ষাকালে কমবেশি সবাই নানা অসুখে আক্রান্ত হন। যেমন- সর্দি, জ্বর, কাশি, পেটের সমস্যা, হজমে সমস্যা, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি। এসব রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে যেসব খাবার খাবেন। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

লেবু: ভিটামিন সি এর বড় উৎস লেবু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে লেবু দারুণ ভূমিকা রাখে। লেবুতে থাকা বায়োঅ্যাকটিভ যৌগিক ও ফ্ল্যাভোনয়েডের কারণে এটা হতে পারে আপনার বর্ষার ডায়েটে একটি সুপারফুড। তাই সালাদ, ডাল কিংবা শাকসবজিসহ যেকোনো খাবারের সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন।

দুধ-হলুদ: সাধারণ হলুদই আপনাকে দিতে পারে বিভিন্ন রোগ থেকে মুক্তি। হলুদে থাকা কারকিউমিন শরীরের সংক্রমণ বাসা বাঁধতে দেয় না। এছাড়াও কারকিউমিন আর্থ্রাইটিসের প্রতিরোধে সাহায্য করে। হলুদ খেলে অবসাদ দূর হয়। হলুদ খাবারের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বর্ষাকালে দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন।

মশলা চা: ঝুম বৃষ্টিতে ধোঁয়া ওঠা এক কাপ চা কার না ভালো লাগে। তবে এই চা একটু অন্যভাবে বানালে বর্ষা যাপনের পাশাপাশি থাকতে পারবেন সুস্থও। চা স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। চায়ে লবঙ্গ, এলাচ, কাবাবচিনি, আদা আর চিনির বদলে মধু মিশিয়ে বর্ষায় সুস্থ থাকার জন্য খেতে পারেন।

আদা: আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি৬, ই ও সি এবং অ্যান্টি–ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি–ইনফ্লামেটরি এজেন্ট। আমাশয়, পেটফাঁপা, পেটব্যথার সমস্যায় আদা উপকারী। এছাড়া গলা ব্যথা কিংবা কাশির ক্ষেত্রে গরম পানিতে আদা ফুটিয়ে খেলে উপকার পাওয়া যায়।

রসুন: স্বাস্থ্য সুরক্ষায় রসুন খাওয়ার প্রচলন বহু দিনের। রসুনে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। হৃদরোগ প্রতিরোধেও রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্ষাকালে সুস্থ থাকতে রসুন খেতে পারেন।

ওষুধ নয়, প্রাকৃতিক উপায়ে অনেকটাই কমানো যেতে পারে এই মানসিক চাপ

শিলাজিৎ-- সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে শিলাজিৎ অত্যন্ত কার্যকরী। বিশেষ করে কর্মরত অল্পবয়সী যুবক ও যুবতীদের শিলাজিৎ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শিলাজিতের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক থাকে। এটি চাপ কমিয়ে মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করে। তাই প্রয়োজন মতো শিলাজিৎ অবসাদ কমাতে দারুন কাজে দেয়।
অশ্বগন্ধা-- শতাব্দীপ্রাচীন এক আয়ুর্বেদিক ওষুধ অশ্বগন্ধা। ব্রেনের কেমিক্যাল সিগনালিং নিয়ন্ত্রণ ও স্নায়ুতন্ত্রকে সতেজ করার মাধ্যমে মানসিক অবসাদ বা উদ্বেগ দূর করতে পারে। এ' ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি, মানসিক স্বাস্থ্য বজায় রাখতে নানা ক্ষেত্রে কর্মরতদের অশ্বগন্ধা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
পুদিনার চা-- মানসিক চাপ বা অবসাদ কমাতে ম্যাজিকের কাজ করে পুদিনার চা। পুদিনার মধ্যে উপস্থিত মেন্থল ও অ্যান্টিপ্যাসমোডিক উপাদান অত্যন্ত কার্যকরী। কাজ থেকে ফিরে পুদিনার চা পান করলে মুড রিল্যাক্স হয়ে যায়। তাই ওয়র্ক ফ্রম হোম বা অফিসের কাজে সারা দিন খুব চাপে থাকলে, সন্ধ্যায় এক কাপ পুদিনার চা পান করতে পারেন।
প্ল্যান্টবেসড প্রোডাক্ট-- আজকাল অধিকাংশ ওয়ার্কিং প্রফেশনাল এই ধরনের প্রোডাক্ট বেছে নিচ্ছেন। লক্ষ্য একটাই, যাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক উপায়ে কিছুটা হলেও অবসাদ বা উদ্বেগ কমানো যায়। এ ক্ষেত্রে অনেকেই প্রোটিন, মাল্টিভিটামিন ও নানা ধরনের আয়ুর্বেদিক হার্ব প্রডাক্ট ব্যবহার করেন। এতে কিছুটা হলেও অবসাদ কমতে পারে।
এসেনশিয়াল অয়েল-- বিভিন্ন ধরনের অসুস্থতা এমনকী মানসিক অবসাদ, উদ্বেগ দূর করতে প্রায়শই অ্যারোমাথেরাপির কথা বলা হয়। এ ক্ষেত্রে নানা ধরনের তেল ব্যবহার করে মাসাজ করা হয়। এতে অনেকটাই কমতে পারে মানসিক অবসাদ। ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল, জেসমিন, রোজ, বারগামট এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।