জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মা। সূত্রের খবর, চিকিৎসার খরচ টানতে পারছিলেন না ছেলে। তাই শেষপর্যন্ত ছেলের হাতে চরম পরিণতি হল মায়ের। হরিদেবপুর থানা এলাকার লাল মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
চিকিৎসার খরচ না মেটাতে পেরে শ্বাসরোধ করে মাকে 'খুন' করল ছেলে!
হরিদেবপুরে 'খুন'
হরিদেবপুরে ভয়াবহ ঘটনা। ছেলের হাতে ‘খুন’ হলেন মা। শ্বাসরোধ করে মা-কে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মা। সূত্রের খবর, চিকিৎসার খরচ টানতে পারছিলেন না ছেলে। তাই শেষপর্যন্ত ছেলের হাতে চরম পরিণতি হল মায়ের। হরিদেবপুর থানা এলাকার লাল মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
মৃতের নাম উমারানী ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ। জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইসহাক রোডের বাড়িতে সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে বছর ৬৫-র সাগরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে হরিদেবপুর থানার পুলিশ।
'রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন', মন্তব্য অর্জুনের, একই সুর দিলীপের গলায়?
.সাসপেন্ডেড', বড় সমস্যায় পড়ে গেলেন ঋতব্রতরা
হরিদেবপুরে বাড়িতে দোতলায় থাকতেন মা-ছেলে। সাগরের বোনও থাকতেন বলে খবর। নীচতলায় ভাড়া রয়েছে। অভিযোগ, আজ বোন বাড়িতে যখন ছিলেন না তখন এই কাণ্ড ঘটায় সাগর। একটি নোটও উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা ‘মাকে মুক্তি দিলাম। বাড়ি এসে আমাকেও আর পাবি না।’ এই নোটটি সাগরের লেখা কিনা খতিয়ে দেখছে পুলিশ।
তবে, ২০২১-এর আগে বাড়িতে সাগরের স্ত্রী ও সন্তানও থাকতেন। তবে, স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ২০২১ সালে যখন লকডাউন চলছিল তখন স্ত্রীকেও হাতুড়ি দিয়ে মেরে সাগর খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। তারপর থেকেই সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন স্ত্রী।
জানা গিয়েছে, সাগর ইঞ্জিনিয়র। তবে ২০২১ সালের পর লকডাউনের সময়ে তাঁর চাকরি চলে যায়। তারপর থেকে আর্থিক অনটন চলছিল পরিবারে। স্থানীয়দের দাবি, ২০২১ সালের পর থেকে সাগর ঘোষ খুব একটা এলাকায় বেরোতেন না। মাঝেমধ্যে বেরোতেন। এমনকী, সাগরের কথাবার্তাও অসামঞ্জস্য লাগত বলে অভিযোগ। অনেকে বলছেন, মানসিকভাবে অসুস্থ সাগর।
ঘটনার তদন্তে হোমিসাইড বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। প্রথমে সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours