পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায়, আবেগতাড়িত হয়ে অপরিণত কথা বলছেন রত্না দেবনাথ। এই বিষয়ে বলেন, "ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।"

পানিহাটিতে বিজেপি কর্মীর (Panihati BJP Leader Death) খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এরই মধ্যে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের (Ratna Debnath) একটি মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। মৃত কর্মীর বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা গিয়েছে,’বিজেপি (BJP) ক্ষমতায় না এলে হয়তো ভালোই হত’। রত্নার এই বিস্ফোরক মন্তব্যের এবার সমালোচনা করলেন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মুখ খুলেছেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)।


কী বলছেন অর্জুন সিং ও দিলীপ ঘোষ?
পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায়, আবেগতাড়িত হয়ে অপরিণত কথা বলছেন রত্না দেবনাথ। এই বিষয়ে বলেন, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।”



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours